Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক বাবুলের শ্বশুর আর নেই

Icon

যুগের চিন্তা ২৪  

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৭:৫১ পিএম

সাংবাদিক বাবুলের শ্বশুর আর নেই
Swapno

দৈনিক দিনকালের সাংবাদিক ও সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুলের শ্বশুর মো. ফয়েজ উদ্দিন (৭০) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) সকালে ধানমন্ডির একটি ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগ, উচ্চ রক্ত চাপ, কিডনিজনিত সমস্যাসহ অন্যান্য রোগের চিকিৎসাধীন ছিলেন। সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাজারে রাত সাড়ে নয়টায় মরহুমের জানাজা দক্ষিণপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন এই কবরস্থান কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।   

 

মো. ফয়েজ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন