সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে প্রবাসী আলাউদ্দিন
প্রকাশ: ০৬ মে ২০২০, ০৭:৩৬ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : মানুষ মানুষের জন্য, এই স্লোগানে সিদ্ধিরগঞ্জে কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন হাজী শেখ আলাউদ্দিন ব্যাপারী ও তার প্রবাসী সন্তানরা।
বুধবার (৬ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ড এসও এলাকায় ১ হাজার ২০০ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ২৫ কেজি চাল, দুই লিটার তেল, দুই কেজি ডাল।
এসময় শেখ সালাম উদ্দিন বলেন, অসহার মানুষের এই দুর্যোগ মুহূর্তে অস্ট্রোলিয়া প্রবাসী ভাই হাজী শেখ আলামের নিজস্ব অর্থয়ানে আমরা কাজ করছি। এই মহা দুর্যোগের মুহূর্তেও আমরা ঘরে বসে নেই। সাধারণ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে কাজ করে যাচ্ছি। দুর্যোগের এই মুহূর্তে সামর্থ্যবান মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আমার সামর্থ্য অনুযায়ী এই সকল মানুষের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, ইতিমধ্যে সিদ্ধিরগঞ্জের ১ হাজার ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যারাই এ ধরনের খাদ্য কষ্টে ভুগবে তাদের পাশে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব। অযথা বাহিরে বের হবেন না। সরকারের নির্দেশ পালন করুন। আপনি সুস্থ্য থাকুন, আপনার পরিবারের সুস্থ রাখুন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক কালাম, সালাউদ্দিন, আনোয়ার, আওলাদ, রুবেল, আসলাম মন্ডল প্রমুখ।


