Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ১

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ১০:২৩ পিএম

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ১
Swapno

সোনারগাঁও প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জের ধরে সোনারগাঁও উপজেলার ভাগলপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা এক নিরীহ ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তির নাম- আল মাহামুদ (৪০)।

 

মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার (৫ মে) বিকেলে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে গত রোববার মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্থানীয় মাধবপুর এলাকার জৈনক সোলয়মান (৩০) পিটিয়ে আহত করে।


এঘটনা স্বচক্ষে দেখে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ও মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে অবহিত করেন ও বিচার দাবী করেন ওই এলাকার নিরীহ আল মাহামুদ।


এঘটনা জানাজানি হওয়ার পর ওইদিন বিকেলে স্থানীয় ভৈরবদী এলাকার মাদক ব্যবসায়ী ওমর ফয়সালের নেতৃত্বে ২০-২৫ জনের একটি বাহিনী সম্পূর্ণ পরিকল্পিত ভাবে পাঁচপীর দরগা মসজিদ এলাকায় নিরীহ আল মাহামুদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। 
এসময় হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে ও হত্যার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে আহত আল মাহামুদ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।


আহত আল মাহামুদ জানান, ওমর ফয়সাল স্থানীয় ভৈরবদী এলাকায় ২০-২৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করে মাদক ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে। তার অপকর্মের ব্যাপারে প্রতিবাদ করায় তার সে ও গুন্ডা বাহিনী তাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।


সোনারগাঁও থানার ওসি  মনিরুজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছেল । অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন