বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে গ্যাসের লাইজারের লিকেজ থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে দুটি বসতরঘর পুড়ে গেছে বলে জানা গেছে। সোমবার (৪ মে) রাতে বন্দরের হাফেজিবাগ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। এতে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
প্রত্যেক্ষদর্শিরা জানান, বন্দরে হাফেজীবাগ এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার টিনসেট বাড়িতে গ্যাস লাইজারের লিকেজ থেকে বিকট শব্দ হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন দইুটি বসত ঘরে ছড়িয়ে পরে। ওই সময় বসত ঘরে থাকা লোকজন প্রাণ রক্ষার্থে ঘর থেকে বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিস এলাকাবাসীকে সাথে নিয়ে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়স্ত্রণে আনে। অগিাকান্ডের সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


