Logo
Logo
×

নগরের বাইরে

সদর উপজেলা খাদ্য সুরক্ষা পরিদর্শক করোনাভাইরাসে আক্রান্ত

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৭:১৮ পিএম

সদর উপজেলা খাদ্য সুরক্ষা পরিদর্শক করোনাভাইরাসে আক্রান্ত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের খাদ্য সুরক্ষা পরিদর্শক মো. শাহজাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) তিনি সামাজিক যোগযোগ মাধ্যমে (ফেসবুক) এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন। 


স্ট্যাটাসে মো. শাহজাহান জানান, আমি নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্যানেটারি ইন্সপেক্টর ও খাদ্য সুরক্ষা পরিদর্শক হিসেবে দায়িত্বরত। এছাড়াও নারায়ণগঞ্জে ভেজাল খাদ্য নিরসনে সদর ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধায়নে খাদ্য সংক্রান্ত  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব পালন করে আসছি। গত শনিবার (২ মে) নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে মঙ্গলবার (৫ মে) নমুনার ফলাফল আসলে করোনা পজেটিভ শনাক্ত হয়।


তিনি সকলের কাছে তার সুস্থতার দোয়া কামনা করে জানান, আপনারা আমার এবং  বিশ্বের সকল মানুষের জন্য দেয়া করবেন। যাতে আমরা এ পরিস্থিতি থেকে শীঘ্রই উত্তরণ করতে পারি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন