Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে চেয়ারম্যান মাসুমের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৭:০১ পিএম

সোনারগাঁয়ে চেয়ারম্যান মাসুমের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই অসহায় ও দরিদ্রদের মাঝে অব্যাহতভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 

এরই ধারাবাহিকতায় পুনরায় পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়র্ডের চেঙ্গাকান্দি, মনাইকান্দি ও জৈনপুর গ্রামের হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার (৫ মে) সকালে চেঙ্গাকান্দি সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ ত্রাণ বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজ।

 

এ সময় মাসুদুর রহমান মাসুম বলেন, শুরু থেকেই আমি গরীব, অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি, এ থেকে যদি কেউ বাদ পরেন আমাকে জানাবেন। এ সহায়তা অব্যাহত থাকবে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে প্রত্যেকের মাঝে ঈদের সেমায়সহ ঈদ সামগ্রীও পৌঁছে দেবেন বলেও জানান তিনি। 

 

এ সময় আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি নোয়াব প্রধান, ওয়ার্ড মেম্বার নুরুজ্জামান নূরু, আওয়ামী লীগ নেতা হাজী আলম চাঁন, মজিবুর, কারীম, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন