Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিএনপির নেতা অনু’র নেতৃত্বে ধান মাড়াই

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৬:৫৩ পিএম

আড়াইহাজারে বিএনপির নেতা অনু’র নেতৃত্বে ধান মাড়াই
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু’র নেতৃত্বে কৃষকের ধান কেটে তা মাড়াই করে দেন বিএনপির নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ষষ্ঠ দিনের উপজেলার ঝাউগড়া এলাকায় সামছুউদ্দিন নামে এক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে তা মাড়াই করে দেন তারা।

 

প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন কৃষকের ধান কেটে দিচ্ছেন বিএনপি নেতা অনুর নেতৃত্বে নেতাকর্মীরা। এতে এলাকায় তাকে নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। পাশাপাশি বিভিন্ন মহলের লোকজনও তাকে স্বাদুবাদ জানাচ্ছেন। 

এ বিষয়ে আনোয়ার হোসেন অনু বলেন, আমি নেতাকর্মী নিয়ে বিভিন্ন এলাকায় ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছি। করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না। এতে ধান জমিতে নষ্ট হয়ে যাচ্ছে। “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্দেশক্রমে আমি নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি।

 

তিনি আরও বলেন, পাকা ধান সময় মতো কাটতে না পারলে কৃষকের পরিবারের খাদ্য সংকটসহ দেশের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে ধান কাটতে হবে। আড়াইহাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীরা এরই মধ্যে কৃষকের ধান কাটতে শুরু করেছেন। আমি তাদের এই মহতি উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন বাকি দিনগুলোতেও কৃষকের পাশে থাকেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন