Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাব-১’র অভিযানে ১ লাখ ৮৮ হাজার টাকার গাজা উদ্ধার, আটক ৩

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৬:২৭ পিএম

র‌্যাব-১’র অভিযানে ১ লাখ ৮৮ হাজার টাকার গাজা উদ্ধার, আটক ৩
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার, চারটি মোবাইল, চারটি সিমকার্ড  ও নগদ এক হাজার টাকা জব্দ করে র‌্যাব। জব্দকৃত গাঁজার মোট আনুমানিক মূল্য ১১ লাখ ৮৮ হাজার টাকা। রূপগঞ্জের এশিয়ান বাইপাস সড়কের কালনী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

 

আটককৃতরা হলেন, মাদারীপুরের কালকীনি থানার আলীপুর সরদার বাড়ির মৃত ফজলুর করিমের ছেলে মো. আব্দুল কাদের, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শশীদল মিয়াজান বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. মামুন মিয়া ও চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার ধনাগদা সালু কবিরাজের বাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আবুল হোসেন। 

 

গত সোমবার র‌্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।  

 

তিনি জানান, রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি প্রাইভেটকারযোগে কুমিল্লা হতে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহপূর্বক গাজীপুরের দিকে যাবে। সংবাদ পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ কালনী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ঢাকা সিটি বাইপাস সড়কের উপর বিশেষ  চেকপোস্ট স্থাপন করা হয়। 

 

পরে রাত ১০টায় প্রাইভেটকার দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে চেকপোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা উক্ত প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশী চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীসহ প্রাইভেটকারটি আটক করে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন