Logo
Logo
×

নগরের বাইরে

২২ খেয়াঘাটের ১৪০০ মাঝি কর্মহীন !

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৪:০৫ পিএম

২২ খেয়াঘাটের ১৪০০ মাঝি কর্মহীন !
Swapno

রাসেল আহমেদ : শীতলক্ষ্যা ও বালু নদের ২২ খেয়া ঘাটের ১৪০০ নৌকার মাঝি কর্মহীন হয়ে পড়েছে। করোনার প্রভাবের কারণে গত দেড় মাস ধরে মাঝিরা অলস সময় পার করছে। লকডাউনের কারণে এসব নৌকা বন্ধ করে দেওয়া হয়। নৌকা বন্ধ থাকায় ১৪’শ মাঝি গত দেড় মাসে প্রায় পৌনে ২ কোটি টাকার আয় থেকে বঞ্চিত হয়েছে। 


খোঁজ নিয়ে জানা গেছে, শীতলক্ষ্যা নদের তারাব-ডেমরা, চনপাড়া-নোয়াপাড়া, পূর্বগ্রাম-রূপসী, বড়াল-গন্ধবপুর, ইছাখালী-মুড়াপাড়া মঠের ঘাট, রূপগঞ্জ-মুড়ুপাড়া বাজার, হাসপাতাল ঘাট-বানিয়াদি, জাঙ্গীর-হাটাবো, পিতলগঞ্জ-কাঞ্চন, বেলদী-ভোলাব ও খৈসার-ডাঙ্গা এলাকায় খেয়া ঘাট রয়েছে।

 

এসব খেয়া ঘাটের কোনটায় ৫০, কোনটায় ৭০ আবার কোনটায় ৪০ টি নৌকা রয়েছে। অপর দিকে বালু নদের চনপাড়া বেদেবহর-ডেমরা, পশ্চিমগাও- বাউলের বাজার, দক্ষিণপাড়া-তাম্বুরাবাদ, নগরপাড়া- বালুরপাড় বাজার, উত্তরপাড়া- ইদারকান্দি, কায়েম শাইর- বেড়াইদ, নাওড়া- বেড়াইদ এলাকায় খেয়া ঘাট রয়েছে । এখানেও ঘাট ভেদে কোথাও ৪০, কোথাও ৫০ আবার কোথাও ৬০ টি নৌকা রয়েছে। 


সরেজমিনে ঘুরে জানা গেছে, করোনার কারণে লকডাউন ঘোষণার পর থেকে খেয়া ঘাটের নৌকা গুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে এসব নৌকার মাঝিরা কর্মহীন হয়ে পড়েছে। বাড়িতে বসে অলস সময় কাটাতে থাকে। দেখা গেছে, খেয়া ঘাটগু লোতে নৌকা গুলো সারি-সারি কওে বাঁধা। 


মাঝিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকজন মাঝি দিনে কম কওে হলেও ৩০০ থেকে ৩৫০ টাকা রোজগার করেন। সে হিসাবে ১৪’শ নৌকার মাঝির গড়ে ৩’শ টাকা হিসাবে দিনে আয়হয় ৪ লাখ ২০ হাজার টাকা। আর সেটা মাসে গিয়ে দাঁড়ায় এক কোটি ২৬ লাখ টাকা। 


গত দেড় মাস নৌকা বন্ধ থাকার কারণে প্রায় পৌনে ২ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছে এসব মাঝিরা। কথা হয় চনপাড়া পূর্নবাসনের এক নম্বর ওয়ার্ডের নৌকার মাঝি আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমাগো কামই নৌকা চালান। এইডাছাড়া আর কিছু বুঝিনা। 


রৈদ-মেঘ কোন কিছুই মানি না। মানুষের উপকার অয়। আমরাও কয়টা টেকা কামাই করি। করোনায় আমাগো রোজগার শেষ কইরা দিছে। যা কিছু কামাই করছিলাম সব বইয়া খাইয়া শেষ। ৪ নম্বর ওয়ার্ডেও হারুন মাঝি। নৌকার আয় তার ভরসা। 


সংসার আর ছেলেমেয়ের খেলাপড়া এ আয় থেকেই। নৌকা বন্ধ হওয়ার পর থেকে হারুন মাঝি নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। হারুন মাঝি কান্না জড়িত কণ্ঠে বলেন, গত দেড় মাস ধইরা খাইয়া-নাখাইয়া কোন মতন বাঁইচ্যা আছি। কেডায় লয় আমাগো গরীবগো খবর। 


ত্রাণ আহে, হেইডা মুখ চিনাচিনা দেয়। আমারো কিছুই পাই নাই। নগর পাড়া নদেও ঘাটের মাঝি অলিউল্লা। বাড়ি কাজীবাড়ি। নৌকা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কষ্টেনুন-পান্তা খেয়ে জীবন-যাপন করছেন। স্থানীয় ইউপি সদস্য দুইবার ত্রাণ দিয়েছেন। ফলে কিছুটা সহযোগীতা পেয়েছেন। ত্রাণও শেষ, এখন কষ্টে আছেন। 


অলিউল্লা মাঝি বলেন, বাজানগো মাসুম মেম্বারে দুইবার ত্রাণ দিছে। এইডা পাওনে খাইবার পারছি কয়দিন। অহন ঘওে চাল-ডাল কিছু নাই। নৌকাডা চললে কোন সময় ৩০০ কোন সময় ৪০০ টেকা পাইতাম। সংসার চইলা যাইতগা। 


চনপাড়া খেয়া ঘাটের নৌকা মালিক সমিতির সভাপতি বাবুল বেপারী দৈনিক বলেন, সবচেয়ে খারাপ অবস্থায় আছে নৌকার মাঝিরা। বিশেষ কওে চনপাড়া পূর্নবাসনের ৯০ জন মাঝি খুব কষ্টে চলছে। অন্যান্য এলাকার মাঝিরা ত্রাণ পেলেও চনপাড়ার মাঝিরা ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন