সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ইঞ্জিনিয়ার মাসুম
প্রকাশ: ০৪ মে ২০২০, ১০:৩১ পিএম
সোনারগাঁ (যুগের চিন্তা) : সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহারসামগ্রী বিতরণ করছেন।
সোমবার (৪ মে) সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে শতাধিক পরিবারের মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী সেলিম রেজা, সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম, যুবলীগ নেতা লুৎফর রহমান, ত্রাণ কমিটির সদস্য আলম চাঁন, আবু হানিফ, শাহ পরান প্রমুখ।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সরকারি ত্রাণ ছাড়াও আমার ব্যক্তিগত তহবিলের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করা হচ্ছে।


