Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নাসিক মেয়র আইভী সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ১০:০১ পিএম

বন্দরে নাসিক মেয়র আইভী সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) :  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সহস্রাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সহযোগিতায় বন্দরের থানার লক্ষণখোলা ও চৌরাপাড়া এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 


জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেনের তত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী আবুল হাশেম, ইউসুফ মিয়া, সাংবাদিক আতাউর, অ্যাড. আল-আমিন প্রমুখ।


আওয়ামী লীগ নেতা নূর হোসেন জানান, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহযোগিতায় আমরা বন্দরে ২৫ নং ওয়ার্ডের সহস্রধিক হতদরিদ্র, দিনমজুর, রিক্সাচালক ও মধ্যবিত্ত্ব পরিবারের ঘরে ঘরে গিয়ে খাবারসামগ্রী বিতরণ করি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন