Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর আতিক

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৯:৪৯ পিএম

রূপগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর আতিক
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া হতদরিদ্রদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন নারায়ণগঞ্জের 
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমান। 


তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর তত্ত্বাবধানে সোমবার (৪ মে) বিকেলে তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ডের বরাবো এলাকায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোলজার হোসেন, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আমিন খান, আওয়ামী লীগ নেতা এনামুল হক রতন, শফিকুল হক মনির প্রমুখ।


কাউন্সিলর বিএম আতিকুর রহমান বলেন, 'দেশে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে গরীব, মধ্যবিত্ত, কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজন সীমাহীন কষ্ট করছে। তাদের কথা চিন্তা করে আমি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এই দুর্যোগ মহামারী যতদিন থাকবে ততদিন গরীব দুঃখী মানুষের জন্য আমার খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন