Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা দিলে

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৯:৪৪ পিএম

সিদ্ধিরগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা দিলে
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে প্রতিদিনের ন্যায় ১২০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিলেন র‌্যাব-১১। 


সোমবার (৪ মে) দুপুরে করে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ে সহায়তা দেওয়া হয়। এদের মধ্যে যাদের ছোট বাচ্চা রয়েছে তাদেরকে শিশুখাদ্য দেয়া হয়।


র‌্যাব-১১’র মিডিয়া অফিসার মো. আলেপ উদ্দিন জানান, আমরা র‌্যাবের ব্যক্তিগত উদ্যোগে নিয়মিত সমাজের কর্মহীন, দরিদ্র ও নিম্নশ্রেণির যারা এই লকডাউনে একেবারেই দুরাবস্থায় রয়েছেন তাদের সহায়তায় কাজ করে যাচ্ছি। করোনা পরিস্থিতির শুরু থেকেই র‌্যাব সামাজিক দূরত্ব নিশ্চিতেও নানা কাজ করে যাচ্ছে।


তিনি আরও জানান, মোট ১২০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে আজ খাবার সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদেরকে ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়ায় যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য শিশুখাদ্যের ব্যবস্থা করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন