সিদ্ধিরগঞ্জে বন্ধুত্বের হাত সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: ০৪ মে ২০২০, ০৯:২০ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে বন্ধুত্বের হাত সামাজিক সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নাকাল খেটে খাওয়া কর্মহীন অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩ মে) দিবাগত রাতে বন্ধুত্বের হাত সামাজিক সংগঠনের আহ্বায়ক মো. মাসুদ রানার নেতৃত্বে হিরাঝিল, মক্কীনগর, মুড়ির মিলের গলি, সিআইখোলা, সিআইখোলা কাঠের পুল, সিদ্ধিরগঞ্জপুল কবরস্থানের পশ্চিম পাশে, পাইনাদী পূর্বপাড়া এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের আহ্বায়ক মো. মাসুদ রানা জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ লকডাউন হওয়ার পর থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে আসছি। সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতে স্বেচ্ছাসেবীরা এলাকায় কাজ করছে। সর্বসাধারণকে নিরাপত্তার স্বার্থে হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণ এবং রাস্তা-ঘাটে জীবাণুনাশক ছিটানো থেকে শুরু করে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজও দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বন্ধুত্বের হাত সামাজিক সংগঠনের সদস্য আব্দুল মজিদ, আলমগীর হোসেন, ইদ্রিস, আলাউদ্দিন, মনির হোসেন, হানিফ, আরমান অপু, শহিদ, সাকের মোল্লা, বিল্লাল, ফরহাদ, লাল, সুজন, শুভ, শাওন, শিবলী প্রমুখ।


