সিদ্ধিরগঞ্জে লিপি ওসমানের খাদ্যসামগ্রী বিতর করলেন দেলোয়ার
প্রকাশ: ০৪ মে ২০২০, ০৯:১৯ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান (পিকআপ) মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি মো.দেলোয়ার হোসেন।
সোমবার (৪ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনাল ও আশপাশের এলাকায় পরিবহন শ্রমিকসহ ৮০০ মানুষের মাঝেস এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, তেল, লবণ ও হাত ধোয়ার সাবান।
দেলোয়ার হোসেন জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী চলমান সাধারণ ছুটি এবং লকডাউনে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও কর্মহীন হয়ে পড়েছে বিশাল জনগোষ্ঠি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সমস্যায় সম্মুখিন সাধারন মানুষের জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পাশাপাশি তাঁর সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। শুরুতেই তিনি সিদ্ধিরগঞ্জের ২ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন।
তিনি আরও বলেন, দুর্যোগের মুহূর্তে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় অসহায় গরীব দুঃখী মানুষের কথা বিবেচনা করে তিনি কর্মহীন সাধারন মানুষের জন্য খাদ্য সহায়তা দিয়েছেন। গতকাল তা নাসিক ৪ ও ৫নং ওয়ার্ডে পৌছে দিয়েছি। আজ শিমরাইল ট্রাকটার্মিনাল এবং আশপাশের এলাকার শ্রমিকসহ ৮০০ সাধারণ মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সাধারন মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে কাজ করে যাচ্ছি। এখনো যারা কারো কাছ থেকে কোন সহায়তা পায়নি তাদের জন্য আগামী দিনগুলোতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি কাজী আব্দুস সাত্তার, সহসভাপতি আফাজ উদ্দিন, যুগ্মসম্পাদক মো. মামুন হাওলাদার, আকবর হোসেন, অফিস সম্পাদক আবুল কাশেমসহ প্রমুখ।


