Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৮:৫৮ পিএম

সোনারগাঁয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। মহামারি করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন থাকায় জমির পাকা ধান কাঁটার জন্য শ্রমিক না পেয়ে কৃষকেরা যখন প্রায় দিশেহারা। কৃষকের জমির পাকা ধান কেটে তুলে দেয়ার জন্য সোনারগাঁ থানা ছাত্রদলের নেতৃবৃন্দ কৃষকের পাশে এসে দাঁড়ায়। 


নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও যুগ্ম-সম্পাদক মশিউর রহমান শান্তর তত্ত্বাবধানে সোমবার (৪ মে) সোনারগাঁ থানা ছাত্রদল নেতৃবৃন্দ উপজেলার সাদীপুর ইউনিয়নের কাজহরদী গ্রামের দরিদ্র কৃষক সিরাজুল ইসলাম সেরাজের এক বিঘা জমির পাকা ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেয়। 


এসময় সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মো. শাহ জালালের নেতৃত্বে ছাত্রদল নেতা রবিউল প্রধান, জাকারিয়া ভূঁইয়া, হাবিজুল্লাহ সিরাজ, আসাদুর রহমান, কামাল হোসেন, মাসুদ রানা, মাহিদুল ইসলাম, আবু সালমান, সাইফুল ইসলাম, জুয়েল রানা, শেখ ফরিদ, কাউসার আহমেদ, ইয়াসিন আরাফাত সুমন, তারেক মাহমুদ, আরিফুর রহমান, সোহেল রানা, ইকবাল ভূঁইয়া, রাহাত হোসেন শুভ প্রমুখ ধান কাঁটায় অংশগ্রহণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন