Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে লকডাউনের নামে বসত বাড়িতে হামলা, ভাংচুর

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৮:৫০ পিএম

আড়াইহাজারে লকডাউনের নামে বসত বাড়িতে হামলা, ভাংচুর
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে লকডাউনের নামে মালম মিয়া নামে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ মে) সকালে উপজেলা কালাপাহাড়িয়া ইউনিনের বদলপুর গ্রামে এই ঘটনা ঘটে।


এ সময় তার অন্তঃস্বত্বা মেয়েকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার মামা আবুল কালাম। 


ভুক্তভোগী মালম মিয়া জানান, তিনি ঢাকার শনির আখড়ায় মাছের ব্যবসা করে আসছেন। করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে তিনি এক মাস ধরে নিজ বাড়িতে অবস্থান করছেন। অর্থ সংকট দেখা দেয়ায় তিনি ১ মে ফের ঢাকায় বিভিন্ন লোকজনের কাছে পাওনা টাকা ওঠাতে যান। ২ মে তিনি বাড়িতে ফিরে আসেন। তার সঙ্গে বদলপুর এলাকার জামালসহ আরও অনেকেই মাছের ব্যবসা করছেন। এক পর্যায়ে প্রতিবেশী মাছ ব্যবসায়ী জামাল ও তার লোকজন তাকে ১৪ দিন ঘরে থাকার কথা বলেন। 


মালম আরও বলেন, আমি তাদের কথামতো ঘরেই অবস্থান করছিলাম। কিন্তু হঠ্যাৎ জামালের নেতৃত্বে আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপকভাবে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এসময় আমার দুই মাসের অন্তঃস্বত্বা মেয়ে তানিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। 
কালাপাহাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য আলম বলেন, বাড়ি লকডাউনের অধিকার জামালকে কে দিয়েছে। তিনি লকডাউন করার কে। আমি বিষয়টি দেখব। 


অপরদিকে অভিযুক্ত জামাল তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন