আড়াইহাজারে নৌকার মাঝিদের খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি বাবু
প্রকাশ: ০৪ মে ২০২০, ০৮:৩৬ পিএম
আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে নৌকার মাঝিদের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। সোমবার (৪ মে) সকাল ১০টায় উপজেলার খাগকান্দা এলাকায় মেঘনা নদীর ঘাটে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, সদস্য মাহবুবুর রহমান নোমান, খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, সরকারি সফর আলী ভূইয়া কলেজের সাবেক ভিপি মতিন ভূঁইয়া, খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা কৃষক লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, খাগকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছাইদুল ইসলাম, খাগকান্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।


