আড়াইহাজার (যুগর চিন্তা ২৪) : আড়াইহাজারে কৃষকের পাকা ধান কেটে দিয়েছে থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৪ মে) দুপুর ১টায় উপজেলার নোয়াপাড়া এলাকার কৃষক আব্দুল খালেক কাজীর ধান কেটে দেন তারা।
থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের পাকা ধান কেটে তাদে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তিনি আরও বলেন, আজ উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন নোয়াপাড়া এলাকার কৃষক আব্দুল খালেক কাজীর ৩৫ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সোয়েব, নির্জল, সাইফুল ইসলাম, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের জিএস আইয়ুবুর, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহান ঢালী, সাবেক ভিপি শরিফ, আড়াইহাজার পৌরসভা ছাত্রলীগের সভাপতি মীর রাকিব, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।


