Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে মামলা তুলে না নেয়ায় বাদীকে হত্যার হুমকি

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৮:২৯ পিএম

আড়াইহাজারে মামলা তুলে না নেয়ায় বাদীকে হত্যার হুমকি
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে আদালতে দায়ের করা একটি মামলা তুলে না নেয়ায় বাদীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ। এতে বাদী ও তার পরিবারের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভোগছেন। উপজেলার হাইজাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। 


সোমবার মামলার বাদী হাবিবুর রহমান জানান, ২০১৯ সালে নারায়ণগঞ্জের আদালতে একটি মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন। মামলায় তার প্রতিপক্ষ ওসমানগণিসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। এখন মামলা তুলে নেওয়ার জন্য কয়েকদিন ধরেই নানাভাবে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে। এখন পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।


তিনি আরও জানান, ২৮ মার্চ তাকে একা পেয়ে দা দিয়ে তার ঘারে কোপানো হয়। থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তা গ্রহণ করা হয়নি। 
এদিকে অভিযুক্ত ওসমান গণি বলেন, আমাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা করা হয়েছে। তবে মামলার বাদীকে আমি ও আমাদের কেউ হত্যার হুমকি দেয়নি। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, হত্যার হুমকি দিয়ে থাকলে তা তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন