Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ২৭০টি অসহায় পরিবারের পাশে দাঁড়ালো এলাকাবাসী

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৮:২৬ পিএম

সোনারগাঁয়ে ২৭০টি অসহায় পরিবারের পাশে দাঁড়ালো এলাকাবাসী
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছে বেশিরভাগ মানুষ। অনেকে ঘরবন্দী ও কর্মহীন হয়ে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে। এ অবস্থায় ২৭০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এলাকাবাসী।


সোমবার (৪ মে) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও এক কেজি লবণ।


মাওলানা আবু জাফরের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণে সহায়তা করেন, আব্দুল আজিজ মোল্লা, মতি মাস্টার, মাইনউদ্দিন মোল্লা, আব্দুল হামিদ মেম্বার, আফজাল হোসেন, এনামুল হক এনাম, নুরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, মোশারফ মোল্লা, ফারুক কন্ট্রাকটর, চাহেল মোল্লা ও আব্দুল্লাহ আল মামুন মোল্লা প্রমুখ। তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সর্বস্তরের জনসাধারণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন