স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ থেকে সোয়া কোটি টাকা মূল্যের ২৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪।
আটকরাহলো-গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারিনাল এলাকার মিজানুর রহমানের ছেলে মাসুদ (৪৭) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার গোবর চাকার এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে কামরুল ইসলাম মোল্লা (৪২। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ ও সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়।
সোমবার (৪ মে) দুপুরের র্যাব-১৪ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রোববার গভীর রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সোমবার দুপুরের র্যাব-১৪ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানায়। এর আগে রবিবার গবীর রাতে সোনারগাও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার কতরা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের জানতে পারি কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় প্রবেশ করবে। তথ্যের সত্যতা পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের উপর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। পরে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় হানিফ কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেপপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। রাত আনুমানিক তিনটায় পিকআপটি চেকপোস্টের কাছে এলে র্যাব সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এসময় ২৯ হাজার ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে ৫ হাজার টাকা এবং পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা বলে জানায় র্যার। আককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।


