Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামালা, গ্রেফতার ১

Icon

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৯:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামালা, গ্রেফতার ১
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে গত শুক্রবারে জমি সংক্রন্ত বিরোধে জের ধরে মারামারির ঘটনার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ মে) উভয় পক্ষ থানায় মামলা করলে এক পক্ষের এজহারনামীয় আসামি সাহাবুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। 

 

রোববার সহিদ মিয়ার স্ত্রী ফালানী বেগম বাদী হয়ে ১৬ জনকে এজহারনামীয় ও ৭-৮ জনকে অজ্ঞাত রেখে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করবেন থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন। এ মামলায় গ্রেফতার করা হয় সাহাবুদ্দিনকে।

 

অপরদিকে, রেজাউল করিমের স্ত্রী হালিমা বেগম তুলি বাদী হয়ে ১১ জনকে এজহারনামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাত রেখে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলাটি তদন্ত করবেন থানার উপ-পরিদর্শক গৌতম তেওয়ারী। 

 

এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রায় ১৫জন আহত হয়। নাসিক ১ নং ওয়ার্ড সিআই খোলা বৌ বাজার এলাকায় শুক্রবার (১ মে) সকাল ১০ এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

 

সিআইখোলা বৌ বাজার এলাকার রেজাউল করিম গংদের সাথে একই এালাকার আয়নালের সাথে একটি জমি নিয়ে পূর্বে থেকে বিরোধ চলছিল। শুক্রবার বিরোধপূর্ণ ঐ জমিতে নির্মাণ কাজ করার প্রস্তুতি নিচ্ছিল রেজাউল করিমরা। খবর পেয়ে আয়নাল গংরা কাজে বাধাঁ দিতে এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ সিদ্ধিরগঞ্জ থানায় দু’টি মামলা দায়ের করে। একটি মামলার সুত্রধরে পুলিশ এজহারনামীয় আসামি সাহাবুদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। 

 

এলাকাবাসী আরও জানায় জানায়, মহামারি করোনার সময় যখন মানুষ ঘর থেকে বাহির হচ্ছে না। সরকার ঘোষিত সকল নিয়ম ও সামাজিক দূরত্ব মেনে চলছে সেখানে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারি ঘটনা ঘটছে। এতে এলাকাবাসী তাজ্জব বনে যাচ্ছে। 

 


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (সার্বিক) কামরুল ফারুক জানান, গত ১ মে পাইনাদী সিআই খেলা বৌ বাজার এলাকায় দু’পক্ষের মারামারির ঘটনায় দু’টি মামলা নেওয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন