Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৮:৫৭ পিএম

রূপগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে রূপগঞ্জে ৯০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 


বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় রোববার (৩ মে) দুপুরে উপজেলার চরচনপাড়া ও চনপাড়া গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। 


এ সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান বজলু, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চরচনপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আজিম বেপারী, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ শামীম আলম, কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, কায়েতপাড়া ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক আরজুদা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি শারমীন আক্তার, সাধারণ সম্পাদক মলি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এদিকে রূপগঞ্জ উপজেলার রূপসী বাগবাড়ি ও রূপসী মোল্লাবাড়ি এলাকায় দরিদ্র ও কর্মহীন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর তত্ত্বাবধানে রোববার (৩ মে) বিকেলে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জিটিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নানসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন