Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে লিপি ওসমানের খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলোয়ার হোসেন

Icon

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৮:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জে লিপি ওসমানের খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলোয়ার হোসেন
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেরিত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রোববার (৩ মে) সকাল থেকে জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান (পিকআপ) মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জের ১ হাজার ২০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, তেল, লবণ  ও  হাত ধোয়ার সাবান।

 

দেলোয়ার হোসেন জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভারে দেশব্যাপী চলমান সাধারণ ছুটি এবং লকডাউনে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও কর্মহীন হয়ে পড়েছে বিশাল জনগোষ্ঠি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সমস্যায় সম্মুখীন সাধারণ মানুষের জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পাশাপাশি তাঁর সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বিভিন্নউদ্যোগ গ্রহণ করেছেন।

 

তিনি আরও বলেন,  ইতিমধ্যে করোনা প্রাদুর্ভাবের শুরুতেই সালমা ওসমান লিপি সিদ্ধিরগঞ্জের ২ হাজার ৪০০  পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। এই দুর্যোগের মুহূর্তে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় অসহায় গরীব দুঃখী মানুষের কথা বিবেচনা করে ১ হাজার ২০০ পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছেন। আজ তা নাসিক ৪ ও ৫নং ওয়ার্ডের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এই মহা দুর্যোগের সময় আমরা ঘরে বসে নেই। সাধারণ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 


এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি কাজী আব্দুস সাত্তার, আব্দুল ওহাব মিয়া, আফাজ উদ্দিন, মামুন হাওলাদার, আকবর হোসেন, আবুল কাশেম, খোরশেদ আলম, আশাবউদ্দিন (আশা), বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলামসহ প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন