সিদ্ধিরগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর ওমর ফারুক
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৮:৫০ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) জন্য বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণসামগ্রী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনায় ঘরে ঘরে পৌছে দিচ্ছেন ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় ১নং ওয়ার্ডের মিজমিজি, পাইনাদী নতুন মহল্লা, পিএমের মোড় এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নাকাল সনাতন ধর্মের ১৫০টি পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মহীন সাধারন মানুষের মাঝে কাউন্সিলরের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় কাউন্সিলর ওমর ফারুক বলেন, করোনা মহামারি মোকাবেলায় সরকারিভাবে সারাদেশে লকডাউন চলছে। এমতাবস্থায় ওয়ার্ডের কর্মহীন সাধারল মানুষের মাঝে শুরু থেকে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমার ওয়ার্ডের সনাতন ধর্মের ১৫০টি পরিবারে মাঝে ৬ষ্ঠ ধাপে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। আমার ওয়ার্ডে কোন মানুষ না খেয়ে থাকবেনা ‘ইনশা-আল্লাহ’। সবার খাদ্য নিশ্চিত করতে আমার ওয়ার্ডে খাদ্য সহায়তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রাম কানাই জিউ বিগ্রহ মন্দিরের সভাপতি অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায়, বিশিষ্ট সমাজ সেবক হাজী আবু সুফিয়ান, জয়নাল আবেদীন, শ্রী সঞ্জয় শীল, দুলাল সেন, নিমাই মন্ডল, শ্রী নারায়ণ চন্দ্র রায়, সুমন দাস (নিকু) প্রমুখ।
উল্লেখ্য, দেশব্যাপী চলমান সাধারণ ছুটি এবং বিভিন্ন জেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিশাল জনগোষ্ঠি। এদের খাদ্য নিশ্চিতে সরকারি ও বেসরকারিভাবে খাদ্য সহায়তা চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় নাসিক ১নং ওয়ার্ডেও কাউন্সিলর ওমর ফারুক শুরু থেকে সাধারণ মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।


