Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে রাস্তা সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় জখম ১

Icon

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৮:২৩ পিএম

বন্দরে রাস্তা সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় জখম ১
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে বাড়ির রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায়  শুভ (২৪) নামে এক যুবক জখম হয়েছে বলে জানা গেছে। রোববার (৩) বেলা ১২টায় বন্দরের দৌউলি চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


এলাকাবাসী আহতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত যুবক বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


জানা গেছে, বন্দর থানার দৌউলী চৌরাপাড়া এলাকার আফজাল মিয়ার ছেলে শুভ সাথে একই এলাকার মৃত সামছু উদ্দিন মোল্লা ছেলে জাহিদের বাড়ি রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে জাহিদ তার দুই ভাই জামিল, ইয়াছিন ও একই এলাকার মৃত খালেক মিয়ার ছেলে নূর ইসলাম লাঠি সোটা নিয়ে শুভকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় শুভকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন