Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা যুবলীগ কার্যালয়ে হচ্ছে পুলিশ’র আইসোলেশন কেন্দ্র

Icon

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৪:১০ পিএম

ফতুল্লা যুবলীগ কার্যালয়ে হচ্ছে পুলিশ’র আইসোলেশন কেন্দ্র
Swapno

স্টাফ রিপোর্টার : ফতুল্লা থানা যুুবলীগের সভাপতি মীর সোহেল আলীর কার্যালয়কে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলেশন করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। 


জানা গেছে, শনিবার পর্যন্ত ফতুল্লা মডেল থানা পুলিশের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স স্কুলে রাখা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

 

কিন্তু থানা থেকে পুলিশ লাইন্সের দুরত্বের কারণে থানার পাশেই সুবিধাজনক স্থানে পুলিশ সদস্যদের জন্য আইসোলেশন কেন্দ্র খোঁজা হচ্ছিল। একপর্যায়ে যুবলীগের কার্যলয়কেই আইসোলেশন করার সিদ্ধান্ত নেন ওসি আসলাম হোসেন।


এতে যুবলীগ নেতা মীর সোহেলের সম্মতি থাকায় শনিবার দুপুরে তার কার্যালয়কে পরিচ্ছন্ন করা হয়। এসময় ওসি আসলাম হোসেন, যুবলীগ নেতা মীর সোহেল, যুবলীগ কর্মী পাপন সরকার, মোঃ সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য দ্রুতই সেখানে আইসোলেশন কেন্দ্র করা হবে।


জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী যুগের চিন্তাকে বলেন- ‘ফতুল্লা থানায় পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে জেলা পুলিশ লাইনসে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। থানা থেকে দুরত্ব হয়ে যায় বিধায় থানার আশেপাশেই সুবিধাজনক স্থানে আইসোলেশন করার জন্য সিদ্ধান্ত হয়েছে।


আর যুবলীগের কার্যালয়টি থানার পাশে হওয়ায় হয়তো ওসি সাহেব এটাকে আইসোলেশন হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। আর থানার কম্পাউন্ডতো নিরাপদ নয়। পুলিশ সদস্যরা বাইরে থেকে ডিউটি করে থানায় আসেন। এখানে ঝুকি রয়েছে।’


তিনি বলেন- ‘প্রাথমিক ভাবে সেখানে ৫ বেডের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সেটা বাড়ানো হবে। আক্রান্তদের যাবতীয় চিকিৎসা ব্যায় পুলিশ বহন করবে।’


যুবলীগের কার্যালয়টি পুলিশ সদস্যদের আইসোলেশনের জন্য ছেড়ে দেয়ায় তা মানবিক উদারতা হিসেবে দেখছেন যুবলীগ কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ কর্মী বলেন- এর মাধ্যমে প্রমান হয় যে, শুধু পুলিশই মানুষের বন্ধু নয়, মানুষও পুলিশের বন্ধু। মীর সোহেলের এই উদারতা এটারই প্রমান দিচ্ছে।


এবিষয়ে যুবলীগ নেতা মীর সোহেল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার তার পক্ষ থেকে কোন বক্তব্যও পাওয়া যায়নি।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন