Logo
Logo
×

নগরের বাইরে

খালেদা জিয়ার উপহার পেলো নিহত বিএনপি নেতা আলমগীর বাদশাহ’র পরিবার

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৯:৫০ পিএম

খালেদা জিয়ার উপহার পেলো নিহত বিএনপি নেতা আলমগীর বাদশাহ’র পরিবার
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নিহত সোনারগাঁও উপজেলা তরুণ দলের সাবেক সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক বিএনপি নেতা আলমগীর বাদশাহর পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।


শনিবার (২ মে) বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচুুরে ছাত্রদল নেতা রুবেল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে নিহত আলমগীর বাদশাহর পরিবারের কাছে আর্থিক (নগদ অর্থ) ঈদ উপহার তুলে দেওয়া হয়।


সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা রুবেল হোসাইন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ নিহত বিএনপি নেতার আলমগীর বাদশাহর পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আমি নারায়ণগঞ্জ বিএনপির বিত্ত্ববান নেতাকর্মীদের কাছে অনুরোধ জানাই তারা যেনো আহত, গুম, খুন ও নির্যাতিত বিএনপির অসহায় নেতাকর্মীদের পরিবারের পাশে এসে দাঁড়ায় এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।


প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ জুলাই ভোরে সোনারগাঁয়ের পিরোজপুরের চেঙ্গাকান্তি আগমন সিএনজি স্টেশনের পাশে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বিএনপি নেতা আলমগীর হোসেন বাদশা নিহত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন