Logo
Logo
×

নগরের বাইরে

আজাদের নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো নেতাকর্মীরা

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৯:৩৬ পিএম

আজাদের নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো নেতাকর্মীরা
Swapno

স্টাফ রিপোর্টার  (যুগের চিন্তা ২৪ ) : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলছে নারায়ণগঞ্জ জেলায়। এমন পরিস্থিতির ফলে মাঠে কৃষকের পাকা ধান কাটার শ্রমিক মিলছে না। এদিকে, দুই-তিন দিন ধরে ঝড়ো বৃষ্টি হাওয়ার ফলে কৃষকের পাকা ধান মাঠেই নষ্ট হওয়ার পথে। এমন অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজারর কৃষকের পাকা ফসল ঘরে তুলতে তাদের পাশে দাঁড়িয়েছে আড়াইহাজার উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শনিবার ( ২ মে ) আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক কবির হোসেনের উদ্যোগে সকাল থেকে বিকাল পর্যন্ত রোজা রেখে আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের মোকুমদী এলাকার এক গরীব কৃষকের আড়াই বিঘা জমির ধান কেটে ঘরে পৌঁছে দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এ বিষয়ে আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক কবির হোসেন জানান, বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নিদের্শে আমরা যুবদল শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারণে কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে সহায়তা করা হচ্ছে।


তিনি আরও বলেন, আড়াইহাজারে অসহায় দুস্থ গরীবদের জন্য হেল্প ডেস্ক চালু করেছে। আজাদ ভাইয়ের অনুসারীরা সবসময়ই অসহায় দুস্থ গরীব মানুষদের পাশে আছে এবং থাকবে। আমরা পালাক্রমে প্রতিটি গরীব অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে বাড়িতে পৌঁছে দিবো।


কৃষকের ধান কাটায় সহযোগিতা করেন, জেলা বিএনপির সাবেক সহ যুববিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, শফি উদ্দিন শফু, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের ুযুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলনেতা আসাদুজ্জামান, অপু ভূঁইয়া, বশির, রাফেল, এমদাদুল, সনি, সুমন, বাদশাসহ আড়াইহাজার উপজেলা ও পৌরসভা যুবদল ও শ্রমিমদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন