Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি বাবু

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৯:০৪ পিএম

আড়াইহাজারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি বাবু
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে সাবেক ছাত্রলীগ নেতা আল-আমিনের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার (২ মে) বেলা ২ টায় উপজেলার মাহমুদপুর ইনিয়নের গহরদীর উত্তরপাড়া এলাকায় এ খাদ্যনামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।


নজরুল ইসলম বাবু বলেন, মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের হতদরিদ্র পরিবারগুলোকে খাদ্যসামগ্রী প্রদান করাসহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে। সমাজের বিত্ত্ববানদের প্রতি আমি আহ্বান করব। আপনারাও ছাত্রলীগ নেতা আল-আমিনের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ান। 


সাবেক ছাত্রলীগ নেতা আল-আমিন বলেন, এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে আমি নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের সহযোগিতার সমাজের বিত্ত্ববানরা এগিয়ে আসুন।


এ সময় উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্যাহ আমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফর আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক শাকিল সহ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন