স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা একেএম শামীম ওসমানের আহ্বানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পরা স্বল্প আয়ের অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য আওয়ামী লীগ নেতা মীর জাকারিয়া জাকির।
রঞ্জিত মন্ডল ও মীর জাকারিয়া জাকিরের নিজস্ব অর্থয়ানে করোনা ভাইরাসের কারণে মানুষ যখন খাদ্য ামগ্রী সংকটে তখন মাসদাইর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে সল্প আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত্ব আয়ের মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এছাড়াও প্রতিদিন সকালে রঞ্জিত মন্ডল ও জাকারিয়া জাকিরের বাড়ি থেকে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে সুরক্ষা সামগ্রী মাস্ক, হেক্সসল বিতরণ ও মাসদাইরের প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক পানি দিয়ে স্প্রে করাচ্ছেন প্রতিনিয়ত।
এছাড়াও সামাজিক সংগঠন মাসদাইর যুব কল্যাণ সংঘের মাধ্যমে ৭নং ওয়ার্ডে প্রতিদিন প্রায় ৩০০ দুঃস্থ ও অসহায় পরিবারকে মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। পাঁচশত পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।বর্তমান পরিস্থিতিতে এ কার্যক্রম চলমান রয়েছে।


