Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দুই নবজাতক পেল ইউএনও’র বিশেষ উপহার

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৮:৫১ পিএম

বন্দরে দুই নবজাতক পেল ইউএনও’র বিশেষ উপহার
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলার শান্তিনগর আশ্রয়ন প্রকল্পে করোনাকালে জন্ম নেয়া  দুই নবজাতক শিশু পেল বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ উপহার। শুক্রবার (১ মে) বিকেলে আশ্রয়ন প্রকল্পের দুটি ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ফলমূল, শিশু খাদ্য এবং নতুন পোশাক। 


করোনা মহামারীর সময় গত ২৫ এপ্রিল বন্দরের মদনগঞ্জ আশ্রয়ন প্রকল্পের আবু সালেহ’র (৪২ নং কক্ষ) ও মানিকের (২৭ নং কক্ষ) সন্তান জন্ম হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার দরিদ্র দুই পরিবারে জন্ম নেয়া দুই শিশুকে উপহার হিসেবে ফলমুল, শিশু খাদ্য এবং নতুন পোশাক উপহার দেন। উপহার পেয়ে দম্পতিদ্বয় অনেক খুশি হয়ে ইউএনওকে ধন্যবাদ জানান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন