Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে আইনজীবীর ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৮:৩৭ পিএম

আড়াইহাজারে আইনজীবীর ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে ঢাকা জজকোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন (রাশেদ) এর উদ্যোগে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ খাদসামগ্রী বিতরণ করেন তিনি। 


অ্যাডভোকেট রাশেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমি নিজ উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া মানুষের জীবনযাপন করতে কষ্ট হচ্ছে। তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। আমি সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 


শুক্রবার রাত থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এসব খাদ্যসামগ্রী। 


এ সময় উপস্থিত ছিলেন, হাইজাদী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য ইলিয়াস সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইকবাল ভূঁইয়া, বাদল আহমেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন