Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেন্টু করোনায় আক্রাস্ত

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০১:২৭ এএম

কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেন্টু করোনায় আক্রাস্ত
Swapno

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন পূর্বে তার নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হলেও বিষয়টি শুক্রবার (১ মে) প্রকাশ পায়। তবে তার মধ্যে করোনার কোন উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন এবং বাড়িতেই আইসোলেশনে আছেন। 


জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন পূর্বে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরে পরীক্ষার ফলাফলে পজেটিভ পাওয়া যায় তার।

 

এ বিষয়ে জানতে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে জানান, দ্বিতীয় দফায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ। বর্তমানে বাড়িতেই আছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন