Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় হতদরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ১২:২৮ এএম

ফতুল্লায় হতদরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে দু:স্থ মানুষদের খাদ্য সহায়তা প্রদান এখনো অব্যাহত রেখেছে সেনাবাহিনী।  শুক্রবার (১ মে) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় হতদরিদ্র একশ’ পরিবারের মধ্যে খাবার পৌঁছে দিয়েছেন সেনা কর্মকর্তা ও সদস্যরা।

 

উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা বারিকের সহযোগিতায় বিভিন্ন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে এই খাবার পৌঁছে দিয়ে আসেন তারা।  প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, লবন ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়। 


এতে একেকটি পরিবারের অন্তত এক সপ্তাহের খাবারের চাহিদা পূরণ হবে এবং পর্যায়ক্রমে খাবার সরবরাহ চলবে বলে আশা করছেন সেনাবাহিনীর কর্মকর্তা।

 

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এম.এল.আর.এস এর কর্মকর্তা মেজর আবদুল্লাহ আল ফরহাদ বলেন, লকডাউন বাস্তবায়ন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা জেলার প্রতিটি থানায় কাজ করে যাচ্ছি। 

 

পাশাপাশি মানুষের খাবারের চাহিদা পূরণ করতেও সাধ্যমতো চেষ্টা করছি। করোনা নির্মূল না হওয়া পর্যন্ত দু:স্থ মানুষের সেবায় খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, ৮ এপ্রিল জেলা লকডাউনের পর প্রধানমন্ত্রীর তহবিল থেকে উপহার হিসেবে প্রাপ্ত খাবার সদর উপজেলার ৫০ হাজার পরিবারকে পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি পাঁচ শতাধিক পরিবারের শিশুদের জন্য দেয়া হয়েছে শিশু খাদ্য। 

 

ইউএনও জানান, এছাড়াও স্থানীয় দুই সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান তাদের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলা প্রশাসনকে বরাদ্দ দিয়েছে যা দুর্দশাগ্রস্থ মানুষদের মাঝে দেয়া হয়েছে । 


সেনাবাহিনীও কয়েক ধাপে খাদ্য সহায়তা দিয়েছেন বলে জানান নাহিদা বারিক। খাবার পৌঁছে দেয়ার পাশাপাশি এলাকার মানুষকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হ্যান্ড মাইকে সবার প্রতি আহবান জানান সেনা কর্মকর্তারাসহ ইউএনও নাহিদা বারিক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন