বন্দর প্রতিনিধি : কবুতর আনতে গিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জনসহ কমপক্ষে ৫ আহত হয়েছে। গত ১ মে (শুক্রবার) বেলা ১২টায় বন্দর থানার বাবুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলো বাদশা (৪০) ইসলাম (৪৫) তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ছেলে রিফাত (২২) ও মিরাজুল (২২)।
এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত ইসলাম মিয়া বাদী হয়ে প্রতিপক্ষ রমজান ও পাপ্পুসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, বন্দর বাবুপাড়া এলাকার হাজী আব্দুল হামিদ মিয়ার ছেলে আরিজুল তাদের বাড়িতে র্দীঘ দিন ধরে কবুতর পুষে আসছে। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে আরিজুলের একটি কবুতর তাদের পাশের বাড়ি হানিফ মিয়ার বাসায় এসে পরে।
ওই সময় কবুতর পালনকারি আরিজুলের আত্মীয় মিরাজুল কবুতরটি দেখতে পেয়ে উক্ত কবুতরটি ওই বাড়ি থেকে আনতে গেলে এ নিয়ে মিরাজুলের সাথে পাপ্পুর কথা কাটাকাটি হয়।
এর জের ধরে বেলা ১২টায় হানিফ মিয়ার দুই ছেলে রমজান ও পাপ্পু, বোন পপি, বিলকিছ, একই এলাকার নূর ইসলাম মিয়া ও তার ছেলে রানাসহ অজ্ঞাত ৫/৭ জন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা একই পরিবারে ৩জনসহ উল্রেীখত ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।


