Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে রক্তাক্ত জখম

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ১১:৪৪ পিএম

বন্দরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে রক্তাক্ত জখম
Swapno

বন্দর প্রতিনিধি : পৈত্রিক সম্পত্তী থেকে মাটি কাটতে বাধা দেওয়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে রক্তাক্ত জখম হয়েছে। 

১ মে (শুক্রবার) সকাল ১০টায় বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলো মা মাফিয়া বেগম (৫৫) ও ছেলে আবুল হোসেন (৩৫)। 

আহতদের মধ্যে মাফিয়া বেগমকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও অপর আহত আবুল হোসেনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে এলাকাবাসী। 

এ ব্যাপারে আহত আবুল হোসেন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 
আহত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকার কাশেম মিয়ার বাড়ির সামনে থেকে জোর পূর্বক ভাবে মাটি কেটে নিয়ে যায় একই এলাকার মজিবর মিয়ার ২ ছেলে রমজান ও মোবারকসহ বেশ কয়েকজন। 

এ ঘটনায় কাশেম মিয়ার ছেলে আবুল হোসেন ও তার মা মাফিয়া বেগম মাটি কাটতে বাধা দিলে ওই সময় উল্লেখিত দুই ভাই মা ও ছেলে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে।        
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন