Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৭ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ১১:৩৮ পিএম

বন্দরে ৭ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা
Swapno

বন্দর প্রতিনিধি : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বন্দরের বিভিন্ন হাট ও বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভোক্তা অধিকার আইনে ৭ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

১লা মে (শুক্রবার) বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালতের এ নেতৃত্ব দেন। অভিযানের সময় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, শ্রক্রবার বন্দরের বিভিন্ন হাট ও বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় চৌরাপাড়া সোমবারিয়া হাট ও বাজারের ২ মুদি দোকানের মালিকসহ নবীগঞ্জ বাজার ও বাবুপাড়া বাজারের ৭ দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন