Logo
Logo
×

নগরের বাইরে

৭শ’ দরিদ্র পরিবারকে শিল্পপতি অমল পোদ্দারের খাদ্য সহায়তা

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ১১:৩০ পিএম

৭শ’ দরিদ্র পরিবারকে শিল্পপতি অমল পোদ্দারের খাদ্য সহায়তা
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : মেট্টো নিটিং এন্ড ডাইং মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ এর সহসভাপতি অমল পোদ্দার সিআইপি নিজস্ব অর্থায়নে ৭শ’ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে। 

 

শুক্রবার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪৫০ জন দরিদ্র শিক্ষার্থীর পরিবার এবং বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এলাকায় আরও ২৫০টি দরিদ্র পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা বুট, তেল, লবন, সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়। 


অমল পোদ্দারের পক্ষে তার ভাতিজা বাপ্পী পোদ্দার, কোম্পানীর এজিএম সুকুমার সাহা ও ঊর্ধ্বতন কর্মকর্তা সজল সেন এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। 


এসময় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিশ্বেশ্বর পোদ্দার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য বিতরণ করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন