সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন(১,২ ও ৩)’র নারী কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফর তার নির্বাচনী এলাকায় অসহায়, গরিব-দরিদ্রদের পরম বন্ধু হয়ে উঠেছেন।
করোনার দূর্যোগ মুহর্তে ওই মানুষ গুলো গৃহবন্দি হয়ে খাদ্য সংকটে ভূগছিলেন ঠিক ওই সময়েই মানবতার দূত হয়ে কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর খাদ্য সামগ্রী নিয়ে তাদের ঘরে ঘরে যান।
মাকসুদা মোজাফ্ফরকে পাশে পেয়ে তারা স্বাভাবিক ভাবে বেচে থাকার স্বপ্ন দেখেন। দূর্যোগ কালে তিনি নিজের ব্যাক্তিগত তহবিল, বিভিন্ন অনুদান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দেওয়া খাদ্যা সামগ্রী গুলো সুষম ভাবে বন্টন করছেন লক ডাউনে ঘরে আটকে থাকা মানুষের ঘরে-ঘরে।
তিনি ১, ২, ও ৩নং ওয়ার্ডের অসহায়, গরীর-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রান বিতরণ নিয়ে জানতে চাইলে কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর বলেন, করোনার ক্রান্তিকালে আমার নির্বাচনী এলাকায় একটি মানুষও খাদ্য সংকটে পরবে না।
আমি আমার সাধ্যমতো চেষ্ট করবো সকলকে সহযোগীতা করতে। আপনারা ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন অন্যদেরকে সুস্থ রাখুন। মনে রাখবেন আপনাদের সচেতনতাই সবাইকে সুস্থ রাখবে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন।


