সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিগঞ্জের সাহেবপাড়া সামাজিক সংগঠন সেবা সংঘের উদ্যোগে বিভিন্ন এলাকায় অসহায়-হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হযেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতের আধারে মানুষের ঘরে-ঘরে গিয়ে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক সংগঠন সেবা সংঘের সভাপতি ও ডিকে গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমাম কাজীর সার্বিক তত্ত্বাবধায়েনে মিজমিজি সাহেবপাড়া, রহিম মার্কেট ও বটতলা এলাকার অসহায়-হতদরিদ্রদের বাসায় গিয়ে এ ত্রাণ পৌছে দেওয়া হয়। এ
সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ পলাশ, মোঃ সরল, মোঃ শফিকুল ইসলাম, ফিরোজ কিবরিয়া সবুজ, মাহবুবুল হাসান শাওন, মোঃ আল-আমিন, ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, সৈয়দ সাজ্জাদ হোসেন পলাশ, মোঃ অপু, সকাল মাহমুদ সবুজ, গাজী বাপ্পি, মোঃ আবুল কাশেম, মোঃ রুদ্র, মোঃ পাবেল ও আলী রাদুল প্রমূখ।
সেবা সংঘের সভাপতি, ডিকে গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমাম কাজী বলেন, বিশ^ব্যাপী মহামারী আকার ধারণকারী করোনা ভাইরাসের প্রকোপে অসহায়-দরিদ্ররা কোনঠাসা হয়ে পরেছে। আমাদের সামাজিক সংগঠন সেবা সংঘের উদ্যোগে অসহায়-হতদরিদ্রদের বাসায় বাসায় গিয়ে এ ত্রাণ পৌছে দেওয়ার চেষ্টা করছি।


