Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০৫:৪৪ পিএম

আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে নতুন করে আরো পাঁচ ব্যক্তির শরীরে (কোভিড-১৯)-এ করোনাভাইরাস (পজিটিভ) শনাক্ত করা হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮জনে। আক্রান্তদের নমুনা সংগ্রহের পর আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তার দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। 

 

এ পর্যন্ত ২৭০ জনের নমুনা (ম্প্যাপল) সংগ্রহ করা হয়েছে। শুক্রবার (১ মে) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: উত্তম কুমার দাশ গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সংঘত কারণে নতুন করে আক্রান্তদের নাম ও ঠিকানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রকাশ করা হয়নি। 


প্রসঙ্গত. আড়াইহাজার উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে রয়েছেন, শিরিনা আক্তার (৫০)। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার শাজাহানের স্ত্রী। ফাতেমা (৪০)। তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের উদোয়দী এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। পিযুষ কান্তি দাস (৩৮)। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন পাড়াগ্রাম এলাকার বিনয় কান্তি দাসের ছেলে। মরিয়ম (৫০)। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে। 


পিযুষ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত। তবে তিনি আড়াইহাজার পৌসভা এলাকায় বসবাস করছেন। শারমীন (২৫)। তিনি দুপ্তারা ইউনিয়নের ভাজবী এলাকার আলাউদ্দিনের মেয়ে। নুরে আলম মোল্লা (৫৫)। তিনি দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার মৃত মিলু মোল্লার ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য পরির্দশক (ইনর্চাজ)। আয়েশা (১৮)। তিনি পাঁচবাড়িয়া এলাকার মাহাবুর আলমের স্ত্রী। 


সরুজ আলী (৪৭)। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার মৃত হিরুনের ছেলে। আব্দুল হক (৭০)। তিনি একই ইউনিয়নের একই এলাকার মৃত জব্বর আলী ছেলে। কহিনুর (২৫)। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদীর পশ্চিমপাড়া এলাকার বাবুলের স্ত্রী। রানা (২২)। তিনি স্থানীয় বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। 


আনোয়ারা বেগম (৫৫)। তিনি বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী দক্ষিণপাড়া এলাকার হানিফ মিয়ার স্ত্রী। তার ছেলে আবদুল্লাহ আল মামুন (৩০) ও নাতি হাবিবুল্লাহ (১)। রেজাউল (৩৫)। তিনি উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টিবাজার এলাকার মৃত হাজী আব্দুল সালামের ছেলে। তার স্ত্রী মুক্তা আক্তার (২৬) ও মা আয়েশা (৬০)। 


মেহের আলী (৫৭)। তিনি বান্টি এলাকার আবদুর রহমান ছেলে। কবির (৬০)। তিনি দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও নয়াপাড়া এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে। এই উপজেলায় ৮ এপ্রিল প্রথম আক্রান্ত হন এক নারী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন হানিফ (৬০) ও মাসুদা (৩০)।  নার্গিস আক্তার (২৮)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন