Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে খাদ্য সহায়তার দাবিতে গণপরিবহণ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০৪:০২ পিএম

সিদ্ধিরগঞ্জে খাদ্য সহায়তার দাবিতে গণপরিবহণ শ্রমিকদের মহাসড়ক অবরোধ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  সিদ্ধিরগঞ্জে খাদ্য ও অর্থ সহায়তার দাবিতে আজ শুক্রবার সকালে গণপরিবহণের শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।


সকাল ১০টা থেকে আধ ঘন্টা শিমরাইল ডাচবাংলা পয়েন্টে এ অবোরধ করে তারা। নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (বি-২৩০২) এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস,এম মাসুদ রানার নের্তৃত্বে ৫০/৬০ জন শ্রমিক এতে অংশ নেয়। 

পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। সংগঠনটি সরকার সমর্থিত বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত।


মাসুদ রানা বলেছেন, মহামারী করোনা ভাইরাসের কারনে লকডডাউন পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে পরিবহণ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। ছেলে-মেয়ে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। 


বর্তমানে খাদ্যের অভাবে তাদের ছেলে-মেয়েরা না খেয়ে আছে। এ কারনে তাদের খাদ্য ও অর্থ সহায়তা প্রয়োজন। এবিষয়ে তারা সংগঠনের পক্ষ থেকে গত ২০ এপ্রিল জেলা প্রশাসনের কাছে আবেদনও করেছেন।


তবে অবরোধে অংশ নেয়া অনেকেই বলেছেন তারা কি কারনে এখানে এসেছেন তা তারা জানেন না। মাসুদ রানা ও সিকিম আলী নামে এক শ্রমিক নেতা তাদেরকে এখানে নিয়ে এসেছেন।


উল্লেখ্য এই সংগঠনের নের্তৃত্বে গত কয়েক বছর ধরে শিমরাইল মোড়ে গণপরিবহণ থেকে চলে আসছিল। গত বছরের ৩ জুলাই র‌্যাব-১১ উক্ত মাসুদ রানাসহ ৪ জন পরিবহণ চাঁদাবাজকে শিমরাইল এলাকায় পরিবহণে চাঁদাবাজির সময় গ্রেফতার করেছিল। 


সে সময় র‌্যাব-১১ জানিয়েছিল উক্ত মাসুদসহ চাঁদাবাজ চক্রটি প্রতিদিন পরিবহন ও অন্যান্য খাত থেকে ৫০ হাজার টাকার বেশী চাঁদা আদায় করত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন