Logo
Logo
×

নগরের বাইরে

আন্তর্জাতিক শ্রমিক দিবসে দেলোয়ার হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৯:৩৭ পিএম

আন্তর্জাতিক শ্রমিক দিবসে দেলোয়ার হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : আন্তর্জাতিক শ্রম অধিকার দিবস তথা মে দিবসে Í শ্রমিক পরিবারদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান (পিকআপ) মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন।

 

মো.দেলোয়ার হোসেন বলেন, ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিশ্বের শ্রমিক সমাজ তা থেকে অনুপ্রাণিত হয়ে এখনো তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সে আন্দোলন আজও পুরোপুরি সফলতা লাভ করেনি। যার ফলে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই মহামারীর সময়েও শ্রমিকগণ তাদের মজুরি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।

 

এ কথা আজ অত্যন্ত স্পষ্ট যে, মানব রচিত কোনো মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য রাসূলে করীম (সা.) জোর তাগিদ দিয়েছেন। শ্রমিকদের মর্যাদা রক্ষার জন্যে রাসূলে করীম (সা.)-এর নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই মালিক এবং শ্রমিক উভয়ের রয়েছে।

 

বর্তমানে শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত। কল-কারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে মালিক-শ্রমিক দ্বন্দ্ব এক ভয়াবহ রূপ লাভ করেছে। মাঝে মাঝেই শ্রমিকরা শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ জানালেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। আমরা মনে করি, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে।

 

করোনা ভাইরাস বিস্তৃতির প্রেক্ষাপটে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসরণ করে যথাযথ গুরুত্বসহ ১ মে আন্তর্জতিক শ্রম অধিকার দিবস তথা ‘মে দিবস’ পালনের জন্য জেলার সকল শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন এবং সরকারি নির্দেশনা মেনে সবাই ঘরে থাকুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন