Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক হাকিম ভূঁইয়ার হস্তক্ষেপে খাদ্যসামগ্রী পেলো এক পরিবার

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৯:০৫ পিএম

সাংবাদিক হাকিম ভূঁইয়ার হস্তক্ষেপে খাদ্যসামগ্রী পেলো এক পরিবার
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) :  আড়াইহাজার পৌরসভা বাজারে বিভিন্ন লোকের কাছে অর্থ সহযোগিতা চাচ্ছিলেন এক নারী ও তার সঙ্গে থাকা এক কিশোরী। এক পর্যায়ে তারা দারস্থ হন আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়ার। তাদের কথা শোনে তিনি প্রথমে সামান্য কিছু অর্থ তাদের হাতে তুলে দেন। বৃহম্পতিবার (৩০ এপ্রিল) এ খাদ্যসামগ্রী তুণে দেওয়া হয়। 

 

এ সময় ভুক্তভোগী বলেন, তিনি তার বোনের চার সন্তান ও তার নিজের তিন সন্তান নিয়ে কয়েক দিন ধরে ঘরে খাবারের কষ্ট করছিলেন। তাদের ঘরে খাবার বলতে কিছু নেই। স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় বাবুল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন তারা। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন চুরাইন বাড়িখালি এলাকার বাসিন্দা। অন্য জেলার বাসিন্দা হওয়ায় তাদের কোনো সহযোগিতা এ পর্যন্ত দেয়া হয়নি বলে জানান ।

 

তিনি তিনি রাজমিস্ত্রীর সঙ্গে জোগালির কাজ করে সংসার চালাতেন। এখনতো কাজ বন্ধ। এতে আয়ও বন্ধ। কোনো উপায় না পেয়ে তিনি বোনের মেয়েকে নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের কাছে অর্থ সহযোগিতা চাইতে অনেকটা বাধ্য হন। 

 

এক পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু ছ্ঈাদ মল্লিককে ফোন করেন সাংবাদিক হাকিম ভূঁইয়া। পরে তিনি (আবু ছাঈদ মল্লিক) ২০ কেজি চালসহ অন্যান্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেন দেন। তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাকিম ভূঁইয়া, আড়াইহাজার থানা মজিব সেনা ঐক্যপরিষদের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা ও প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের কর্মচারীে মোজ্জামেল হক প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন