রূপগঞ্জে সেনা ও নৌবাহিনীর নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৯:০২ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী ও চনপাড়া পূণর্বাসন কেন্দ্র এলাকায় সেনাবাহিনী ও নৌ বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ত্রাণসামগ্রী দেয়ার নাম করে বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের কাছ থেকে ১০০ টাকা করে নেয়ার অভিযোগে প্রতারক কামাল হোসেন মাইজভান্ডারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ রূপসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে বৃহস্পতিবার দক্ষিণ রূপসী সোহরাবের ফার্মেসীতে বসে ত্রাণের কথা বলে মানুষের কাছ থেকে ছবি ও ভোটার আইডি কার্ড নিচ্ছিল কামাল হোসেন মাইজভান্ডারী। পরে তাকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে।


