বন্দর (যুগের চিন্তা ২৪) : রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেন নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। গত ১৫ দিনে সরকারি, এমপি, সিটি কর্পোরেশন ও ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় ২ জার ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্যসামগ্রী সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে কি-না সেজন্য বাড়ি বাড়ি যান কাউন্সিলর আফজাল হোসেন। বুধবার (২৯ এপ্রিল) নাসিক ২৪ নং ওয়ার্ডের কাইতাখালী, নোয়াদ্ধা, মোল্লাবাড়ি, খনকারবাড়ি, কামাল উদ্দিনের মোড়, কদমতলী, ডিলারবাড়ির বিভিন্ন বাড়িতে যান এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এ সময় তিনি অনেকের সাথে কথা বলেন এবং যারা পাননি তাদের পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানান তিনি।


