সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে গরিব এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৪ লাখ ৪৪ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমাজসেবা, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনলায় থেকে আসা এ চেক হস্তান্তর করা হয়।
উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর মোহাম্মদিয়া (সাঃ) শিশু সদন এতিম খানার ৭০ জন শিক্ষার্থীর পক্ষে ২ লাখ ৯০ হাজার টাকার চেক গ্রহণ করেন মুফতি মো. নাজিমউদ্দিন, ও দক্ষিণ পাড়া হাফিজিয়া এতি খানার ৩০ জন শিক্ষার্থীর পক্ষে ১ লাখ ৫৪ হাজার টাকার চেক গ্রহণ করেন মাওলানা ইমামউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা প্রমুখ।


