Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর ওমর ফারুকের ত্রাণ বিতরণ

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৬:১৫ পিএম

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর ওমর ফারুকের ত্রাণ বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মিজমিজি পূর্বপাড়া টিসি রোড এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নাকাল ২৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর তহবিল থে পঞ্চম ধাপে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনা মোতাবেক ঘরে ঘরে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক। এছাড়াও প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।


কাউন্সিলর ওমর ফারুক বলেন, করোনা মহামারিতে পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। এমতাবস্থায় কর্মহীন মধ্যবিত্ত্ব ২৫০টি পরিবারে মাঝে পঞ্চমধাপে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। আমার ওয়ার্ডে কোন মানুষ না খেয়ে থাকবেনা ‘ইনশা-আল্লাহ’। সবার খাদ্য নিশ্চিত করতে আমার ওয়ার্ডে খাদ্য সহায়তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এসময় উপস্থিত ছিলেন, নাসিকের সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মনা, যুবলীগ নেতা ইয়াছিন, মুন্না খান, জাহাঙ্গীর, বাবু, মিন্টু প্রমুখ।

 

উল্লেখ্য, দেশব্যাপী চলমান সাধারণ ছুটি এবং বিভিন্ন জেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিশাল জনগোষ্ঠি। এদের খাদ্য নিশ্চিতে সরকারি ও বেসরকারিভাবে খাদ্য সহায়তা চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় নাসিক ১নং ওয়ার্ডেও কাউন্সিলর ওমর ফারুক শুরু থেকে সাধারণ মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন